Monday , 4 January 2021 | [bangla_date]

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (৪ জানুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মাউশির আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনা মহামারির কারনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। তবে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

এ মূল্যায়নের ভিত্তিতে রোল নম্বর প্রদান যথাযথ হবে কি-না তা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা গুণগত শিক্ষা অর্জনে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই রোল নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে। আইডি প্রদানের ক্ষেত্রে দুটি পদ্ধতির সুপারিশ করেছে মাউশি। একটি দৈবচয়ন পদ্ধতিতে, অপরটি শিক্ষার্থীর নামের বানানের বর্ণ ক্রমানুসারে (অ্যালফাবেটিক অর্ডার) আইডি প্রদান করা যায়।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘রোল নম্বর নিয়ে একটা সমস্যা হয়। প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, আমাদের রোল নম্বরের যে প্রথা রয়েছে, তার কারণে একটা অনভিপ্রেত প্রতিযোগিতা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় যে সহযোগিতার মনোভাব, যেটি থাকার দরকার, অনেক সময় সেটির অভাব ঘটে রোল নম্বরের কারণে, সামনে আসতে চায় সবাই। তাই এবার ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়-১ আসনে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরী করছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তা

বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত-৭, আতঙ্কে গ্রামবাসী

আইনজীবী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ————–হুইপ ইকবালুর রহিম এমপি

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র  চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো

পীরগঞ্জে রাসায়নিক সার ও কীট নাশকের বিকল্প অনুজীব সার প্রকল্প উদ্বোধন