Friday , 22 January 2021 | [bangla_date]

শেখ হাসিনা অগ্রপথিক হিসেবে দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছেন। স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সুখী-সমৃদ্ধ দেশ গড়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো। তার এই স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। শুধু যে ভালো অবস্থানে আছে তা নয়, উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন আমাদের উন্নয়নের অগ্রপথিক শেখ হাসিনা। মুজিব শতবর্ষের উপহার ২১ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তয়ানে বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজারস্থ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এসময় উপস্থি ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বীরগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি রতন কুমার সাহা রেন্ট্ ু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ——-রেলমন্ত্রী আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ—বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন

ব্যস্ত সময় পার করছে কৃষকরা বীরগঞ্জে বোরো ধান কাটার ধুম

বালিয়াডাঙ্গীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৪ যুবকের অর্থদণ্ড

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দিনাজপুরে বিএনপির আলোচনা ও রক্তদান কর্মসূচী পালন

বীরগঞ্জে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

তেঁতুলিয়ায় ভিক্ষুকমুক্ত পুনর্বাসনকল্পে গরু বিতরণ

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা যা দরকার ছিল তা করেছে স্বৈরাচার সরকার —-পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা