Saturday , 16 January 2021 | [bangla_date]

সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের আরেক নাতি

সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের আরেক নাতি

দীর্ঘ ৩ বছর প্রেম করার পর এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি সৌরভ ব্যানার্জি। পাত্রী তারই প্রেমিকা ত্বরিতা চ্যাটার্জি। শুক্রবার ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। হাজির হয়েছিলেন টলিপাড়ার অনেকেই।

বান্ধবী ত্বরিতার বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তারই ইনস্টাগ্রামে উঠে এল সৌরভ-ত্বরিতার বিয়ের ছবি। বিয়ের দিন টকটকে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন ত্বরিতা। সৌরভের পরনে ছিল সাদা ধুতি।

গলায় ঝুলতে দেখা গেল একাধিক গোলাপের মালা।
অন্যদিকে বন্ধুর বিয়েতে সন্দীপ্তা পরেছিলেন হলুদ রঙের ট্রাডিশনাল শাড়ি। তবে শুধু সন্দীপ্তা নন, বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি।

সন্দীপ্তা-রাহুল শুধু ত্বরিতা-সৌরভের বিয়ের অনুষ্ঠানেই নয়, সঙ্গীত, মেহেন্দি সব অনুষ্ঠানেই হাজির ছিলেন।

এমনকি জানুয়ারিতে বন্ধুদের সঙ্গে ‘হেন পার্টি’ করেছিলেন ত্বরিতা, যাকে বলে কিনা বিয়ের আগের ব্যাচেলরেট পার্টি। সেখানেও দেখা যায় ত্বরিতার কাছের বান্ধবী, অভিনেত্রী সন্দীপ্তা সেনকে।
বর্তমানে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে সারদামায়ের ভূমিকায় অভিনয় করছেন ত্বরিতা। সৌরভের সঙ্গে ত্বরিতা অভিনয় করেছিলেন ‘হৃদয়হরণ বি এ পাশ’ ধারাবাহিকে। সেখান থেকেই তাদের প্রেম।

সেই প্রেম এবার পরিণতি পেল।
এর আগে, মহানায়ক উত্তম কুমারের নাতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জি বিয়ের পিড়িতে বসেন গেল বছরের ডিসেম্বরে। তিনি বিয়ে করেন দেবলীনা কুমারকে। পাত্রী কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার-এর সুযোগ্য কন্যা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

কুরবানীর পশুর চামড়া সংরক্ষনে পীরগঞ্জের কাওমী মাদ্রাসায় বিনামূল্যে লবন বিতরণ

কাহারােলে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী ও শাশুড়ি

আশ্রয়ণের ঘর বুঝে পেল উপকারভোগীরা

আশ্রয়ণের ঘর বুঝে পেল উপকারভোগীরা

পঞ্চগড়ে দুই সীমান্ত এলাকা দিয়ে আরও ২৬ জনকে পুশইন করেছে বিএসএফ

আমেনা বেগম হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেফতার

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৩টি পরিবারের বাড়ী-ঘর ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই

ঘোড়াঘাটে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

ঘোড়াঘাটে শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

ঈদ উপলক্ষে রেখে বীরগঞ্জে সেনাবাহিনীর চেকপোস্টে তৎপরতা, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তিতে

সেতাবগঞ্জ সোনালী ব্যাংক এর আয়োজনে প্রকাশ্যে ঋণ বিতরণ ও খেলাপি ঋণ জমা ক্যাম্প