Saturday , 23 January 2021 | [bangla_date]

হরিপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন ২১৬ পরিবার

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শনিবার সারা দেশের ন্যায় জমিসহ নতুন ঘর পাচ্ছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫৬ পরিবার। মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে আজ সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়।

গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ২৩শে জানুয়ারি সকাল ১০টা ৩০মিনিটে ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নুর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১লক্ষ ৭১ হাজার টাকা, উপজেলার ২১৬টি গৃহহীন পরিবার ২ শতাংশ খাস জমির বন্দোবস্তসহ ২কক্ষ বিশিষ্ট সেমিপাকা, ইটের দেওয়াল, ক্রংক্রিটের মেঝে রঙিন টিনের ছাউনি নিয়ে এসব ঘরে ২টি শয়নকক্ষ। ১টি খোলা বারান্দা, ১টি রান্না ঘর, ১টি শৌচাগার রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ২১৬ টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। ২ শতাংশ খাস জমি কবুলিয়ত দলিল নামজারি, গৃহ প্রদানের সনদসহ ঘর বুঝিয়ে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার -রুহিন হোসেন প্রিন্স

অবসরের যাওয়ার ছয় বছর পেড়িয়ে গেলেও গ্র্যাইচুটির টাকা পাননি পঞ্চগড় চিনিকলের ২৭৫ জন কর্মকর্তা-কর্মচারী

সুবিধাবঞ্চিত ১৫০ শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা

পীরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে শ্রমিকদের মাঝে অনুদান প্রদান

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

ঘোড়াঘাটে ৩টি মসজিদের মালামাল চুরি

ঘোড়াঘাটে ৩টি মসজিদের মালামাল চুরি

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালমূখী শিশু-বয়স্করা বেড না থাকায় মেঝেতেই দেয়া হচ্ছে চিকিৎসা