Saturday , 2 January 2021 | [bangla_date]

হতদরিদ্র মানুষের আশা আকাঙ্খার প্রতীক এখন একমাত্র শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

==============
বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- হতদরিদ্র মানুষের আশা আকাঙ্খার প্রতীক এখন একমাত্র শেখ হাসিনা এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দায়িত্বভার গ্রহণ করার পূর্বে সমাজ কল্যান মন্ত্রনালয় কেবলমাত্র এতিমখানা অনাথ আশ্রমের ক্যাপিটেশন গ্রান্ট এই কর্মসূচির মধ্যে আবদ্ধ ছিল। সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিক্ষুক পুনর্বাসনে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। একটি কর্মতৎপর এবং গণ-মানুষের কাছাকাছি একটি দপ্তরে পরিণত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।২ জানুয়ারি ২০২১ শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে’।এমপি গোপাল আরো বলেন, ভিক্ষুকদের পুনর্বাসন এই সরকারের একটি মহতী উদ্যোগ। দেশের মানুষ একসময় খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য রাজপথে মিছিল করেছে। অথচ এই মৌলিক চাহিদা সম্পন্ন চাহিদা আজকে পূরণ করেছেন জননেত্রী শেখ হাসিনা এবং যার কারণে প্রত্যেকটি গৃহহীন মানুষ আজ তাদের ঠিকানা পাচ্ছে। যাদের জমি আছে বাড়ি নেই সেই জমিতে বাড়ি করে দিচ্ছে সরকার।অনুষ্ঠানে দুই জন ভিক্ষুককে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন এমপি গোপাল। এছাড়া কাহারোল উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে মো. আবুল কালাম, সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ক্যাটাগরিতে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম সহ সার্বিক বিষয়ে বিশেষ অবদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সোনালী ব্যাংক লি. কাহারোল শাখার ব্যবস্থাপক মো. আখতারুল কবীরকে সম্মাননা স্মারক প্রদান করেন এমপি গোপাল।উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক।এদিকে বীরগঞ্জে আলোচনা সভা মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু বিতরণ

বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে —- নিজ নির্বাচনী এলাকায় মির্জা ফখরুল

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের প্রথম বার্ষিক সাধারন সভা

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বীরগঞ্জে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠানে সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় অতিরিক্ত ট্যাক্স আদায় করায় চেয়ারম্যান ও সচিবকে কৈফৎ তলব

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল কম্বল

রাণীশংকৈলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ