Saturday , 27 February 2021 | [bangla_date]

আগামী ৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনাভাইরাসের কারণে এক বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩০ মার্চ (মঙ্গলবার) খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

এর আগে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাকিদের ক্লাসে নিয়ে আসা হবে। বাকি ক্লাসগুলোর শিক্ষার্থীরা প্রতিদিনই আসবে। তবে প্রাক প্রাথমিকের ক্লাস আপতত খুলছে না বলেও জানান শিক্ষামন্ত্রী।

এছাড়া এসএসসি পরীক্ষা জুলাইয়ে পিছিয়ে যেতে পারে বলে এ সময় ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরমুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জের পল্লীতে ২ দেবরের লাঠির আঘাতে গুরুত্বর আহত ভাবী হাসপাতালে ভর্তি,থানায় অভিযোগ

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

বঙ্গবন্ধু কন্যা যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছেন ও থাকবেন -হুইপ ইকবালুর রহিম

জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীগণের ৩য় দিন ও সমাপনী ওরিয়েন্টেশন

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের সুদার সরকার

রাণীশংকৈলে নৈশ্য কোচ ও ট্রাকের সংঘর্ষ

৩ হাজার ৮শ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

বীরগঞ্জে আই,আর,আই এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত