Sunday , 14 February 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভায় সুষ্ঠু ভাবে নির্বাচন চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভায় সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত । ঠাকুরগাঁও পৌরসভার ভোট কেন্দ্র গুলোতে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষ জনক।
ঠাকুরগাঁও পৌরসভায় ৬০ হাজার ৭শ ২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। এখনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়ও রানীশংকৈল পৌরসভায় মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫শ ২০ জন।
ঠাকুরগাঁওয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং রানীংকৈলে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। আইনশৃংখলা সুষ্ঠু করতে পুলিশ আনসারের পাশাপাশি ঠাকুরগাঁও পৌরসভায় ১২টি ওয়ার্ডে ১২ জন ম্যাজিষ্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি এবং রানীশংকৈলে ২ প্লাটুন বিজিবি এবং ৯টি ওয়ার্ডে ৯জন ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভার রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিন বলেন, উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। এ পৌরসভায় সকাল সাড়ে ১০ টা পর্যন্ত শতকরা ১৬ ভাগ ভোট গ্রহন হয়েছে। কোথাও কোন অঅপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

একটি দল বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না ………..রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীরগঞ্জ থানার আনন্দ উদযাপন

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে জাতীয় ভোক্তা দিবস পালিত

ইউপি নির্বাচন বিরলের সাংবাদিক মতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত

ইউপি নির্বাচন বিরলের সাংবাদিক মতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত

বীরগঞ্জে বি’ষা’ক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী’র আ’ত্মহ’ত্যা

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

পীরগঞ্জে টেনিংয়ের নামে অর্থ আদায় ॥ প্রশিক্ষক অবরুদ্ধ