Wednesday , 10 February 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: বিএনপি’র প্রার্থীর প্রচারনায় বাঁধা, হয়রানী, গ্রেফতার মিথ্যা মামলার অভিযোগ সংবাদ সম্মেলনে

ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রচারনায় বাঁধা, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, হুমকি, পোলিং এজেন্টসহ ৮জন নেতা-কর্মী গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।
দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হয়রানীর নানা অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটো ভাই ঠাকুরগাঁওয়ের বর্তমান পৌর মেয়র ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।
লিখিত বিবৃতিতে মির্জা ফয়সাল আমীন বলেন, নির্বাচনে বিএনপি’র প্রচার বাঁধা দিয়ে দেওয়া হচ্ছে। তাদের পক্ষে ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়া থেকে ভোটারদের বিরত থাকতেও হুমকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
ইতোমধ্যে সাজানো মামলায় বিএনপি’র ২ জন পোলিং এজেন্টসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। নিজেদের জেলা কার্যালয়ে পটকা সদৃশ্য কিছুর বিষ্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র করা হচ্ছে । যা ঠাকুরগাঁওয়ের নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বারবার এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়া হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এসময় জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শীতের কুয়াশার দেখা মিলছে শ্রাবণে

হরিপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রপের সাধারণ সভা

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা

আটােয়ারীতেআশ্রয়নেরউপকারভােগীদেরপুনর্বাসনেরলক্ষ্যেআয়বর্ধনমূলকপ্রশিক্ষণকর্মসূচিরউদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বীরগঞ্জে প্রচন্ড শীতেও থেমে নেই বোরো ধান চাষাবাদ

আলোড়িত সেই মনি মুক্তা আজ ১৫বছরে পা দিল