Sunday , 14 February 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও বিএনপির সংবাদ সম্মেলন ভোট প্রদানে বাঁধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যাখান বিএনপির

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, ভোট প্রদানে বাঁধাসহ নানা অভিযোগ তুলে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফ। তার দাবি, ‘সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করেও আমাদের কোনও এজেন্ট পাইনি।’
রবিবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শেষে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ পক্ষে বিএনপি মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সল।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। মানুষ ভোট দেওয়া অপেক্ষায় থাকলেও সন্ত্রাসীরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছে যাতে কেন্দ্রে না আসে। এরপরও কীভাবে ভোট সম্পন্ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
এসময় ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নৌকার বিজয়ী ইউপি চেয়ারম্যানদের সংবর্ধণা

দিনাজপুর সদরের সীমান্তবর্তী এলাকায় আদিবাসী শিং স¤প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

চড়ুই পাখির কলরবে থমকে যান পথচারীরা

দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা

দিনাজপুরে জেলা কৃষক লীগের সভাপতির খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

হাবিপ্রবির লাইব্রেরির তৃতীয় তলায় এসি স্থাপন কার্যক্রম উদ্বোধন

পঞ্চগড়ে সপ্তাহব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু আধুনিক নথিশালার উদ্বোধন

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা