Saturday , 13 February 2021 | [bangla_date]

নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ

নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন টোকিও অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষের প্রেসিডেন্ট যোশিরো মোরি। তিনি বলেন, ‘বিরক্তিকর’ নারীরা নাকি বেশি ‘বকবক’ করেন। তারা ‘কঠোর প্রতিদ্বন্দ্বিতার অনুভূতি দ্বারা চালিত হন।

এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয় যোশিরোকে নিয়ে।

এতে চাপে পড়ে তিনি প্রাথমিকভাবে ক্ষমা চাইলেও পদত্যাগ করতে গড়িমসি করছিলেন। তার বিরুদ্ধে অনলাইনে ১.৫ লাখ স্বাক্ষরও জমা পড়েছিল। অবশেষে চাপের মুখে অলিম্পিকের দোরগোড়ায়‌ পদত্যাগ করলেন যোশিরো।
এদিকে, তার পদত্যাগে বেশ চাপে পড়ে গেল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে জাপান সরকার। সূত্র : হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ

তেঁতুলিয়ায় ভিনদেশি রাজসিক টিউলিপ ফুল বাগান দর্শনে দর্শনার্থীরা

কীটনাশক ছাড়াই কুমড়া চাষে সফলতা আত্রাই নদীর চরে কুমড়া বাড়ী !

বীরগঞ্জের বৈড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে ছাত্র পেটানোর ঘটনায় পরীক্ষা বর্জন, অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

বীরগঞ্জে হলুদ উজ্জল সোনালু ফুলের রঙে প্রকৃতি সেজেছে

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা

ভ্রাম্যমান পাঠশালা যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনায় আক্রান্ত

সেতাবগঞ্জ সরকারি কলেজেল বাউন্ডারি ওয়াল নির্মান উদ্বোধন