Monday , 8 February 2021 | [bangla_date]

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে গেছে ৬টি বসতবাড়ি। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের গোলন্দগাঁওয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে গোলন্দগাঁও গ্রামে হাঠাৎ অগ্নিকান্ডে দেবেন্দ্র, বিপুল, চাঁন মোহন, রাজ মোহন, বিকাশ সহ ৬টি পরিবারের ঘর বাড়ি ও ২টি গরু আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, দেবেনের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের খানসামায় জমি বিরোধের জেরে ভাইয়ে ভাইয়ে মারামারিতে বড় ভাই নিহত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণহানি! পঞ্চগড়ের বোদায় আউলিয়া ঘাট ট্রাজেডির এক বছর পুর্তি আজ!

দিনাজপুর ওয়ার্কার্স পার্টির সাথে মতবিনিময় সভা

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

ঘোড়াঘাটে হাজার হাজার শিক্ষার্থী অংশ গ্রহনে তারুণ্যের উৎসব র‌্যালী

ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মটরসাইকেল চোর রাজ্জাক গ্রেপ্তার

স্কুলে উপস্থিতি বাড়াতে খানসামায় শিক্ষার্থীদের ছাতা দিলেন শিক্ষকরা

বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা