Thursday , 25 February 2021 | [bangla_date]

ফরিদপুরের দুই ভাইয়ের ৫৭০৬ বিঘা জমি ও ৫৫ গাড়ি ক্রোকের নির্দেশ

ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের ৪৮৭টি তফসিলে পাঁচ হাজার ৭০৬ বিঘা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১৮৮ ব্যাংক হিসাবের পৌনে ১০ কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ৫৫টি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্তের স্বার্থে তাদের তফসিল সম্পত্তি, ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের জন্য আদালতে আবেদন করে সিআইডি।

পরে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে অর্থপাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে অবৈধভাবে দুই হাজার কোটি টাকা উপার্জন ও পাচারের অভিযোগে মামলা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সঠিকভাবে ঠাকুরগাঁওয়ে করোনার ভ্যাকসিন বন্টন করা হবে -সাংসদ রমেশ চন্দ্র সেন

মাঘের শীতে জবুথবু বীরগঞ্জের মানুষ

হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন

রাণীশংকৈলে বর্ষা এলেই বাড়ে ছাতা কারিগরদের কদর

“মাদকের বিরুদ্ধে এসো দোড়াই আলোর পথে” শ্লোগানে দিনাজপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

কেন্দ্রীয় ম]স্যজীবি লীগ নেতার সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আটক

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ

রাণীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত