Tuesday , 9 February 2021 | [bangla_date]

বঙ্গবন্ধু সৈনিক লীগের বীরগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি হলেন মনিরুল ইসলাম মানিক

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখা’র কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান যৌথ স্বাক্ষরিত পত্রে বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন গৌতম চন্দ্র রায়, বিধান রায় ও শাহরিয়ার খৈয়ম লিখনকে উল্লেখ করে ৬৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।উক্ত কমিটির মেয়াদ কাল আগামী ২ বছর বহাল থাকবে ও পাশাপাশি এর কার্যক্রম বঙ্গবন্ধু সৈনিক লীগের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত করা হবে। কমিটির অনুমোদন পাওয়ার পর ৮ ফেব্রæয়ারি সোমবার দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ ‘দৈনিক পত্রালাপ’এর সম্পাদকীয় কার্যালয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু সৈনিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিত্তবান মানুষের কাছে আবু তালহার আকুল আবেদন ”আমি বাঁচতে চাই”

বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যুবতীকে নিয়ে অসামাজিক কাজে সম্পৃক্ত ভেটেরিনারি সার্জনের বিরুদ্ধে চিঠি

আটোয়ারীর তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

তাঁতীদলের উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র ত্রান বিতরণ

দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

আটোয়ারীতে মহাধুমধামে হলো বট-পাখুরী গাছের বিয়ে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় আগামীকাল ভোট গ্রহন

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে