Monday , 8 February 2021 | [bangla_date]

বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা
সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে জামা-জুতা কেনার অর্থ পাবে শিক্ষার্থীরা। কিডস অ্যালাউন্স হিসেবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আটটি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়া সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, এখন থেকে নগদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। আজ আটটি উপজেলার ৮৬ হাজার ৫২ জনের গত তিন মাসের উপবৃত্তি দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে দেশের সব জেলায় নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। গত তিন মাস বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেয়া হবে। আটটি উপজেলায় মোট ৩ কোটি ৬৪ লাখের বেশি টাকা বিতরণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনসুর আলম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে মাদ্রাজী জাতের ওলকচুর চাষ

বোদায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

চাকুরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মাসুদ রানা হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে মৃত্যুবরণ করেন ।ইন্নালিল্লাহে- – রাজেউন

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

প্রচন্ড শীতে কাবু বীরগঞ্জের নিম্নআয়ের মানুষ

রানীশংকৈলে নবনির্বাচিত মেয়রকে নাগরিক গণসংবর্ধনা

বীরগঞ্জে আ’লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল