Sunday , 7 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ই ফেব্রুয়ারি রোববার দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পরে প্রথম করোনা ভ্যাকসিন নেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহসিন আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন এর ৪শ টি ভায়াল বরাদ্দ পাওয়া গেছে। যা ৪ হাজার ব্যক্তিকে দেয়া যাবে।।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকাডুবি দূর্ঘটনার চারদিন পর মিলল হিমালয়ের মরদেহ \ মৃতের সংখ্যা বেড়ে ৬৯\ তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৩ কর্ম দিবস

ঠাকুরগাঁওয়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সলেমানের ব্যাটারি বিহীন ভ্রাম্যমান সোলার

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

বিরলে তাঁতীদলের বিশেষ দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী

পীরগঞ্জে ভুমিহীনদের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুড়, অগ্নিসংযোগ ঘটনায় সংবাদ সম্মেলন

রানীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিক প্রয়াত পিতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

ফুলবাড়ীতে ১৫০০ বিঘা জমিতে জলাবদ্ধতা, বছরে ক্ষতি সাড়ে ৭ কোটি টাকা

পীরগঞ্জে মহান শহীদ দিবস পালিত