Friday , 19 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে প্রকাশ্যে টাকার বিনিময় তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়ি ও ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

১৮ ফেব্র“য়ারি বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নেতৃত্বে ওসি তদন্ত মোস্তাফিজার এসআই আবু হাসনাত জামান ও এস আই মমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া গ্রামের এনামুল হকের বাড়ীতে অভিযান চালিয়ে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে সাদুল্লাপাড়ার গ্রামের মৃত: সলেমান মিয়ার ছেলে এনামুল হক (৩৫), একই এলাকার মৃত: সোনার উদ্দিনে ছেলে সহিদুল (৫০), ভোগডোমা গ্রামের মৃত: খতিব উদ্দিনের ছেলে বেলাল(৫৫) ও পৌরসভার ৫ নং ওয়ার্ড থানা পাড়ার মৃত: বজলুরের ছেলে আফজাল হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়।একই সময়ে তাদের কাছে কয়েক সেট তাস, বিছানা বিছিয়ে খেলার নগদ ১ হাজার ২শত টাকা উদ্ধার করেন। জুয়াড়ীদের বির“দ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১ তারিখ ১৯/২/২০২১। অন্যদিকে একই দিনে দিবাগত রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী গ্রামের অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী মৃত: শাহাজান আলীর ছেলে সোহেল রানা (২৯) কে আটক করেছেন এস আই স্বপন পাল। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি

অকোজো হয়ে পড়ে আছে রাণীশংকৈল হাসপাতালে জরুরি চিকিংসা সামগ্রী

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

দিনাজপুরে কাবাডি লীগের চুড়ান্ত খেলায় মহিষকোঠা যুব সংঘ চ্যাম্পিয়ন

এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা– রাণীশংকৈলে মির্জা ফয়সাল

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর, এসআই আহত

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো তেঁতুলিয়ার টিউলিপ বাগান

আটোয়ারীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পবিত্র আশুরা ২০ আগস্ট