Saturday , 6 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে বৈরাগী বাজার টি-২০ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৈরাগী বাজার টি-২০ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার নবীন সাহিত্য সংসদের আয়োজনে পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে স্থানীয় ইউপি সদস্য ও মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক ও মোহনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১২নং আঞ্চলিক শাখার আ.লীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানেশ্বর রায়।এসময় মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান রনি শাহ্, সাধারণ সম্পাদক খোশবুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে ক্রিকেট টুুুর্নামেন্টের চ্যাম্পিয়ন ডিও ডিও হোটেল একাদশ দল ও রার্নাস আপ বিসমিল্লাহ্ স্টোর একাদশ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ঢাকাগামী বাস চাপায় যুবলীগ নেতা নিহত

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতিতে কম্পিল্ট শাটডাউনের হুঁশিয়ারি,বিপাকে রোগীরা

বীরগঞ্জ পল্লীতে ব্রিজ ভেঙে ৭গ্রামের জনসাধারণের চরম ভোগান্তি

আটোয়ারীতে লক্ষীপুর মাদরাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা, নবাগতদের বরণ

হাকিমপুরে ‘ডবল গরু ফুটবল টুর্নামেন্ট’

দিনাজপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে হাঁস বিতরণ

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২

কাহারোলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত।। ঘাতক ড্রাম ট্রাকে আগুন দিল বিক্ষুপ্ত জনতা

বীরগঞ্জে পাক হানাদার দিবস পালিত