Thursday , 18 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে ক্যাভার্ড ভ্যান এবং পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে ক্যাভার্ড ভ্যান এবং কাঠবাহী পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর থানার জগন্নাথপুর বাহাদুর পাড়ার ইমাম উদ্দিনের ছেলে সুবেল (২২) ও একই গ্রামের মফিজুলের ছেলে নুর আলম(১৮)। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের পাঁচপীর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে ক্যাভার্ড ভ্যান এবং কাঠবাহী পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে রাস্তার ধারে ধান ক্ষেতে পড়ে যায় গাড়ি দুটি। সংবাদ পেয়ে ফায়ার স্টেশন এসে উদ্ধার কাজে অংশ নেন। বীরগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন জানান, ঘটনাস্থল হতে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে সংবাদ জানতে পেয়ে বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামানের নেতৃত্বে কনেস্টেবল মামুন ও বিপুল সহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাইওয়ে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় লাশ শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির-এমপি গোপাল

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মনোরঞ্জন শীল গোপাল এমপি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একীভূত হতে হবে

দিনাজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে পেটে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

ঠাকুরগাঁওয়ের ছোট হিয়ার চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জেএসডি ‘র জাতীয় সরকারের দাবিতে সমাবেশ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ