Saturday , 6 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা, পলাতক কালিয়া রংপুরে গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের বীরগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৫, তাং: ৫/২/২০২১ ইং।উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল খাজিন্দাপাড়া গ্রামের রশিদুল ইসলামের শিশু কন্যা জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী (১১) বুধবার সন্ধ্যায় বাড়ীরপার্শ্বে নানী হালিমার বাড়ী যাওয়ার পথে একই গ্রামের শামসুল আলম ওরফে কালিয়া (৩৮) তার মুখ চেপে ধরে রাস্তার ধারে খরের পালায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।এ ব্যাপারে ধর্ষিতার মা লাভলি জানান,ঘটনার রাতে তার মেয়ে পাশ্ববর্তী নানির বাড়ি যাওয়ার পথিমধ্যে লম্পট কালিয়া তার নাবালিকা মেয়েকে ধর্ষন করলেস্কুল ছাত্রী চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে ঘটনার বিষয়টি জানাজানি হয়। গ্রামবাসীরা জানায়, কালিয়া ইতিপূর্বে একই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ধর্ষনের ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীরা রাতভর ও পরদিন বৃহস্পতিবার দিনব্যাপী খুঁজেও ধর্ষক ও তার ৫ সদস্যের পরিবারের কাউকে খুজে না পেয়ে থানার স্মরনাপন্ন হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্কুলছাত্রীর বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। এই মামলার তদন্তকারী এস আই মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ধর্ষক কালিয়াকে রংপুর জেলার পাগলাপীর বাজার এলাকা থেকে গ্রেফতার করে ৬ ফেব্রুয়ারী দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, এর আগে ধর্ষনের চেষ্টায় কালিয়ার বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলা আদালতে চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে ইতোপূর্বে নারী ধর্ষণের চেষ্টাসহ নানা অপকর্মের অপরাধে একের অধিক বিচার সালিশ হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঝলমলে রোদেও সর্বনি¤œ তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮-৯ ডিগ্রিতে

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

তেঁতুলিয়ায় ‘আলোর ফোয়ারা’ ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী উৎসব শুরু

বীরগঞ্জে গরু চুরি সহ একাধিক মামলায় ২ ভাই আটক

চিরিরবন্দরে রাস্তার গাছ কেটে পাচারের চেষ্টা এলাকাবাসীর হাতে আটক

রাণীশংকৈলে মহিলা বিষয়ক কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-৪,৫২৯ জন

ঠাকুরগাঁও পৌরসভার ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

চিরিরবন্দরে স্কুল ছাত্রের গলাকেটে হত্যার ঘটনায় দুই বন্ধু আটক