Thursday , 4 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তপন কুমার রায় সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সন্ধ্যায় শিবরামপুর ইউনিয়নের সাহাডুবি সাহাপাড়া গ্রামের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। এসময় তিনি বলেন, আমার বাবা আওয়ামী নেতা স্বর্গীয় নজিন্দ্র নাথ রায় স্বাধীনতা পরবর্তী সময়ে এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং বাবার মৃত্যুর পরে তার সুনাম ও আদর্শকে লালন করে ছাত্রজীবন থেকেই মানব সেবায় নিয়োজিত থেকে বর্তমানে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হিসেবে এই ইউনিয়নে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । তিনি আরো বলেন, দলের একজন একনিষ্ঠ কর্মী ও সেবক হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি নির্বাচিত হলে অত্র ইউনিয়নবাসীকে ডিজিটাল রোল মডেল আধুনিক শিবরামপুর ইউনিয়ন পরিষদ উপহার দেয়ার প্রতিশ্রæতি দেন। এর জন্য তিনি সকলের নিকট আশীর্বাদ, দোয়া ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত এক

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর উদ্যোগে অভিভাবক মতবিনিময় ও আলোচনা সভা

সারাদেশে আবারও বাড়লো করোনায় মৃত্যু-৫৮

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ব্যাপক মুকুল আসায় খুশি বাগান মালিকরা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চুরি ছিনতাই বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

দীপ্তি ফাউন্ডেশনর উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

বোদা প্রেসক্লাবের কমিটি গঠন নজরুল সভাপতি ও বাবু সম্পাদক পুরনায় নির্বাচিত

বীরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত