Tuesday , 23 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত সি, আর মামলায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও অভিনব কায়দায় বীরগঞ্জ থানার এস,আই আবু হাসনাত জামানের নেতৃত্বে কনেস্টবল মামুনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের অভিযান চালিয়ে মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আলতাফ (২৮)কে বাড়ী থেকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে এস আই আবু হাসনাত জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আলতাফ মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আলতাফ পুলিশের চোখে ফাঁকি দিয়ে আসছিল। অভিনব কায়দায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ারা ৭৫/১৪ মোকদ্দমা, বিজ্ঞ যুগ্ম দারাজ দিনাজপুর কর্তৃক জারিকৃত মামলা রয়েছে। উল্লেখ্য যে, ১৮ জানুয়ারী২০২১ তারিখে বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান রংপুর বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে-এমপি গোপাল

ধুলামুক্ত হিলি চাই শ্লোগানে স্থানীয়দের র‌্যালী

ফুলবাড়ীতে তীব্র গরমে ৭০০ মুরগির মৃত্যু \ দুশ্চিন্তায় খামারিরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৮টি ঘড়।। ছুটে গেলেন ইউএনও রমিজ আলম

‘আজকের শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলা এডভোকেসী সভায় দিনাজপুর সিভিল সার্জন উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

পীরগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে ১৪জনকে সম্মাননা ও আলোচনা সভা