Wednesday , 3 February 2021 | [bangla_date]

বীরগঞ্জ কৃষি অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রে চালু হয়েছে ‘কিয়স্ক’ মেশিন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ এদেশের কৃষক ও কৃষির উন্নয়নের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রে আবহাওয়া পরিমাপক ‘কিয়স্ক’ মেশিন প্রদান করেছেন। এ যন্ত্রটি দ্বারা গ্রামগঞ্জের কৃষকরা জানতে পারবেন কৃষি বিষয়ক সকল প্রকার তথ্য ও অফিস চলাকালিন সময়ে যন্ত্রটি ব্যবহার করতে পারবেন সাধারণ কৃষকরা।
সূত্রমতে, কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উপজেলা কৃষি অফিসে চালু করা হয়েছে যন্ত্রটি। কৃষি বিষয়ক যে কোন সমস্যা বা পরামর্শের জন্য নাম লিখে টাইফ করলেই এর স্ক্রিনে ভেসে উঠবে সমস্ত তথ্য। এলাকার তাপমাত্রা, বৃষ্টিপাত, আদ্রতা, বিগত ও আগামী সাত দিনের তথ্য পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন ফসলের রোগ-বালাই ও দমন ব্যাবস্থাপনার তথ্য ইধসরং.ঢ়ড়ৎঃধষ এর মাধ্যমে পাওয়া যাবে। ১ফেব্রুয়ারি সোমবার বিকেলে একান্ত সাক্ষাৎকরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান বলেন, এখন থেকে কৃষকরা কৃষি বিষয়ক যে কোন তথ্য ‘কিয়স্ক’ মেশিন থেকে বিনামূল্যে পাবেন। এছাড়া তিনি আরও জানান, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের ছাদের উপর ডিজিটাল বৃষ্টি পরিমাপের যন্ত্র ও দেয়ালে কৃষি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ডিসপ্লে বোর্ড এবং উপজেলার ফিল্ড পর্যায়ে ২৬ জন উপ- সহকারী কৃষি অফিসারদের মধ্যে বিনামূল্যে ট্যাবলেট (কম্পিউটার) প্রদান করা হয়েছে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার হত্যাকান্ডের রহস্য উম্মোচন তালাকপ্রাপ্ত স্ত্রীর পরকিয়ার জেরে শ্বাশুরীকে হত্যা করে মুকুল

রানীশংকৈলে ভাঙা কালভার্টে মরণফাঁদ

মহিলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে বহিষ্কারাদেশ পেয়ে এসএসসি পরীক্ষার্থী অজ্ঞান

রাণীশংকৈলে প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব ——- উপ-পরিচালক সিরাজুল ইসলাম

বীরগঞ্জে চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ