Saturday , 27 February 2021 | [bangla_date]

মাকে প্রহারের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড।

আপেল মাহমুদ, রুহিয়া ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ে মাকে প্রহারের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে মোঃ সুজন (২৫) । তাঁকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকাসক্ত হয়ে ওই যুবক তার মায়ের ওপর অত্যাচার চালাতেন। আজ সে নিজ বাসায় মাদক সেবন করে বিধবা মাকে প্রহার করলে স্থানীয় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করলে সুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে স্টেকহোল্ডারদের সাথে কাস্টম কমিশনারের মতবিনিময় সভা

আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

দেশে টিকা নিলেন ৯৫ লাখ ১৯ হাজার মানুষ।প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন।দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ে মতবিনিময় সভা

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে অনিশ্চয়তায় ভুগছে পুলিনের পরিবার

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা  অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

এক ছাগলের দু্ই বিরল বাচ্চা