Wednesday , 24 February 2021 | [bangla_date]

রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা

সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই পুনরায় বিয়ে করেছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বিয়ে নিয়ে বিতর্কের জেরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তামিমা। এ সময় তার পাশে নাসিরও উপস্থিত ছিলেন।

তামিমা বলেন, রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তিনি বলেন, আমার বা নাসিরের কোনো ফেসবুক আইডি বর্তমানে সচল নেই। নাসিরের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে। কোনো আপডেট দিতে হলে আমরা সেই পেজ থেকে দেব।

সংবাদ সম্মেলনে নাসির বলেন, সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব (তামিমার সাবেক স্বামী) বা যে কেউ বাজে কথা বললে আইনি ব্যবস্থা নেব।

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নাসির বলেন, সত্যটা জেনে আপনারা নিউজ করুন। সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরুন। রাকিবের উদ্দেশে তিনি বলেন, এত নাটক করার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এসে এত কথা বলার তো কিছু নেই।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে না হতেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।

তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী পরিচয় দিয়ে রাকিব হাসান নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই আবার বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। এ অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন রাকিব। থানায় তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা জানিন তিনি।

জানা যায়, তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসারে ৮ বছরের একটি মেয়েও আছে।

এরপর এ ঘটনায় একটি লিগ্যাল নোটিশ পাঠান তিনি। প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা করোনাকালে দেশের প্রত্যেক অসহায় মানুষের খাদ্য নিশ্চিত করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

লকডাউন না মানায় ৩০০ বার উঠবসে যুবকের মৃত্যু

বীরগঞ্জে লিচু ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

কাহারোলে বোরো বীজ তোলাকে রক্ষার জন্য পলিথিন ব্যবহার করছেন কৃষক

বিরলে বিজিবি-এর বিশেষ অভিযানে বাংলা মদ উদ্ধার

পীরগঞ্জে আশ্রম জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

পল্লীশ্রী’র উদ্যোগে সিবিও সদস্যদের বার্ষিক মেলা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর শহর কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বীরগঞ্জে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন

বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন