Saturday , 20 February 2021 | [bangla_date]

রাণীশংকৈলে নবনির্বাচিত মেয়র ও অধ্যক্ষকে সংবর্ধনা দিলেন প্রেসক্লাব

রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান ও উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল প্রেস ক্লাব।
শনিবার বিকেল ৫টায় শিবদিঘীস্থ পৌর মার্কেট প্রেস ক্লাবের কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহাম্মদ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয় । শুরুতেই পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হককে “সন্মাননা স্মারক ক্রেষ্ট” দিয়ে সংবর্ধিত করা হয়।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্পাদক আনোয়ার হোসেন আকাশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, নুরুল হক মানবজমিন জেলা প্রতিনিধি রেজাউল করিম প্রধান যায়যায়দিন উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান সাংবাদিক খুরশিদ আলম শাওনসহ প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

বোদায় আওয়ামীলীগ নেতার বিএনপিতে যোগদান

শত বছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা

সরকারী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানে চুক্তিবদ্ধ না হওয়ায় দিনাজপুরে ২৯৬টি চালকল মিলের নিবন্ধন বাতিল

ঠাকুরগাঁও পৌরসভায় দায়িত্বভার হস্তান্তর

বীরগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অর্থ মন্ত্রণালয়ের টাইমস্কেল কর্তন সংক্রান্ত চিঠি প্রত্যাহারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের স্মারকলিপি

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈল কুলিক নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত