Tuesday , 16 February 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ১৫০ মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত !

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে.
সারাদেশের ন্যায় রাণীশংকৈলে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
মঙ্গলবার (১৬ ফ্রেরুয়ারী) দিনভর রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠ সহ পূজার আনুষ্ঠানিকতা চলে উপজেলার বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজ, ক্লাব গুলোতে ।

সরেজমিনে দেখা গেছে, সরস্বতী দেবীর পূজাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে মন্ডপে মন্ডপে। আনন্দ উৎসবে মেতে উঠে সকলেই। ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজায় অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোসতুছত্তে এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান ভক্তরা।

রাণীশংকৈলে পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় পূজা অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের ধুমধাম আয়োজন করেছেন।
বুধবার (১৭ ফ্রেরুয়ারী) শহরের পাশে কুলিক নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্ত হবে।

রাণীশংকৈল উপজেলা পুজা উদযাপান কমিটির তথ্যমতে উপজেলায় এবছরে ১৫০টি মন্ডপে সরস্বতি পূজা
অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রীলঙ্কাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ঠাকুরগাঁও বিমানবন্দর পুন: চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

আন্তনগর নীলসাগর ট্রেনের  বগির পিছনে আগুন

আন্তনগর নীলসাগর ট্রেনের বগির পিছনে আগুন

দিনাজপুরে মতবিনিময় সভায় শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না

পরীমণির মুক্তি চেয়ে প্রেসক্লাবে বিক্ষোভ

দিনাজপুরে বিশ্ব মেডিটেশন উদ্যাপন ‘মন ভালো তো সব ভালো’

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঠাকুরগাঁওয়ে স্বপ্ন থেকেই সফল উদ্যোক্তা— সেতু

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার