Friday , 12 February 2021 | [bangla_date]

রাণীশংকৈল পৌর নির্বাচন প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

রাণীশংকৈল প্রতিনিধিঃ- আসন্ন ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সাথে গতকাল শুক্রবার মতবিনিময় সভা করেছে প্রশাসন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইনের সভাপতিত্বে নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. একে এম কামরুজ্জামান সেলিম।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না রাণীশংকৈল সার্কেল এএসপি তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আখিঁ সরকার প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার থানা পরিদর্শক এস এম জাহিদ ইকবাল।

এছাড়াও মেয়র প্রার্থীদের মধ্যে আ’লীগের মোস্তাফিজুর রহমান বিএনপির মাহমুদুন নবী পান্না বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী আলমগীর সরকার স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইনসহ অন্যান্য মেয়র কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন। সভায় পৌরসভার ১০ মেয়র ৩৩ কাউন্সিলর ও ১৩ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ মোট ৫৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত রাণীশংকৈল পৌরসভায় মোট গ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারী মোট ভোটার ১৪ হাজার ৭শত ২ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চিরিরবন্দরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত ৫ শিশু হাসপাতালে

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দয়ার ইউনিয়নের ৩ নং- ওয়ার্ডের ভন্ডগ্রাম নামটি পরিবর্তন চান এলাকাবাসী

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে চাল বিতরণ

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা