Sunday , 28 February 2021 | [bangla_date]

রাতের আধারে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি!

সাভারের আশুলিয়ার গোহাইলবাড়ির রণস্থল এলাকার একটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। রবিবার সকাল ১০টার দিকে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা হৃদয় আহমেদ জিয়া জানান, সকালে তার চাচাতো বোন রেজিয়ার মরদেহ দাফন করতে এসে বেশ কয়েকটি কবর খোড়া দেখতে পান তারা। পরে মোট ১৬টি কবরে মরদেহের কঙ্কাল নেই দেখতে পান। বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া সরকার বলেন, ১৬টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ওই কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর দেওয়া থাকলেও কিছু স্থানে প্রাচীর ছিল না।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

হরিপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত স্বামী গুরুত্বর আহত

দিনাজপুর লেখক পরিষদের সভা

দিনাজপুর লেখক পরিষদের সভা

পীরগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকৌশলীর উপর হামলা: পীরগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ