Sunday , 21 February 2021 | [bangla_date]

সরকারি হাট-বাজার ইজারায় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি

সরকারি হাট-বাজার ইজারা দিতে মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি চালু করা হয়েছে। মূল্য নির্ধারণের নতুন পদ্ধতির কথা জানিয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

আগে বিগত তিন বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে পৌর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ এবং পৌর এলাকার বাইরে অতিরিক্ত ১০ শতাংশ ধরে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হতো। এখন বিগত তিন বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে অতিরিক্ত ছয় শতাংশ বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করা হবে।

‘সরকারি হাট-বাজারসমূহের ইজারা প্রদানের লক্ষ্যে সরকারি মূল্য পুনঃনির্ধারণ’ শিরোনামের পরিপত্রে বলা হয়, সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং তা হতে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত নীতিমালা-২০১১’ অনুযায়ী বিগত তিন বছরের ইজারা মূল্যের গড় মূল্য সরকারি মূল্য হিসাবে নির্ধারিত ছিল।

এতে আরও বলা হয়, স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৬ সালের ১ মার্চ জারি করা পরিপত্রের মাধ্যমে বিগত তিন বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে পৌর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ এবং পৌর এলাকার বাইরের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি করে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়। যা বাতিল করা হলো।

পরিপত্রে নতুন পদ্ধতির কথা জানিয়ে বলা হয়, এ প্রেক্ষিতে বিগত তিন বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে অতিরিক্ত ছয় শতাংশ বৃদ্ধি করে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এই পরিপত্রের অনুলিপি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তা

হাবিপ্রবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে সংগ্রহশালায় সমতলের বৈচিত্র্যময় জাতি সত্তার সংগ্রহগুলো দর্শনীয় ও মনোমুগ্ধকর

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  ধর্মীয় সম্প্রীতি মূলক আন্তঃ ধর্মীয় সেমিনার

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি মূলক আন্তঃ ধর্মীয় সেমিনার

বীরগঞ্জ পল্লীতে জড়াজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় সাত সদস্যের পরিবারের বসবাস

শতভাগ স্কাউটস উপজেলার স্বীকৃতি পেল আটোয়ারী

রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ইলেক্ট এসবিএসি ব্যাংকের ম্যানেজার এটিএম নুর নবী সরকার

ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করে গোসত ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী !

আসন্ন বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী শামীম ফিরোজ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত