Thursday , 18 February 2021 | [bangla_date]

স্বামীর অবর্তমানে বাসার সবকিছু লুট করে চলে গেছে স্কুল শিক্ষিকা স্ত্রী!

ঠাকুরগাঁও : বাসায় স্বামী না থাকার সুযোগে বাড়ির সবকিছু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক স্কুল শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে।
এ বিষয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত স্ত্রীর কাছে একটি ল্যিগাল নোটিশ পাঠান অভিযোগকারী স্বামী সাইফুর রহমান ফারুক।
ফারুক অভিযোগ করে বলেন, তার স্ত্রী হরিপুর উপজেলার উত্তরডাঙ্গী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চার বছরের দাম্পত্য জীবন ভালই কাটছিল তাদের। স্ত্রীর প্রাইমারি ট্রেনিংয়ের সুবাদে গত এক বছর ধরে ঠাকুরগাঁও বড়মাঠ সংলগ্ন আহাদ আলীর বাড়িতে ভাড়া ওঠেন তারা। কিন্তু হঠাৎ গত (৫ফেব্রæয়ারী) শুক্রবার তিনি জমিজমা দেখাশোনার দরুণ গ্রামের বাড়িতে যান। দুদিন পর ফিরে এসে দেখেন তার বাড়িতে কোন কিছুই অবশিষ্ট নেই। প্রতিবেশী খোরশেদ আলী মাষ্টারের কাছে তার স্ত্রীর মালামাল সহ বাড়ি ছেড়ে চলে যাবার বিষয়টি জানতে পারেন।
ফারুক ফাকা বাসায় ঢুকে দেখেন টিভি, ফ্রীজ, স্বর্ণালঙ্কার, ঘরের দামী আসবাবপত্র, ড্রয়ারে রক্ষিত গুরুত্বপুর্ণ দলিলপত্র, রান্নাঘরের জিনিস এমনকি বাথরুমের বদনা পর্যন্ত নেই। এছাড়া তার জমি বন্ধকের চারলাখ সত্তর হাজার টাকা সেটি নিয়েও পালিয়েছে প্রতারক স্ত্রী সুবর্ণা।
পরে ফারুক স্ত্রী সুবর্ণার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন বলে জানান । মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুলহাট রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দিরে শাড়ি বিতরণকালে স্বরূপ বকসী বাচ্চু

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রুহুল সভাপতি- রাজা সম্পাদক পীরগঞ্জে পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন যুথী

বিরলে সকল ফসলের চারার চাহিদা পুরণ করে চলেছে বিশ্বমানের দুটি পলিনেট হাউজ

বালিয়াডাঙ্গীতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে !

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন