Wednesday , 3 February 2021 | [bangla_date]

আইনজীবীদের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময়

ঠাকুরগাঁও: আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, অ্যাডভোকেট শেখর কুমার রায়, অ্যাডভোকেট আব্দুর রাজ্জক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা আইনজীবিদের কাছে সহযোগিতা কামনা করেন। সেই সাথে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও