Tuesday , 2 February 2021 | [bangla_date]

আখ সরবরাহের সিরিয়াল নিয়ে বিতন্ডার জেরে ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর চালকের মৃত্যু, আটক-২

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও চিনিকলে আখ সরবরাহের সিরিয়াল দেওয়ার বাকবিতন্ডার জেরে আখের আঘাতে সুরেশ চন্দ্র রায় নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। ওই রাতেই পুলিশ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের ট্রলি চালক আব্দুর রহিম ও তার ছেলে সোহাগ আলীকে আটক করেছে।
নিহত সুরেশ চন্দ্র রায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে।
এঘটনায় মঙ্গলবার দুপুরে সুরেশের ছেলে মিলন চন্দ্র বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে ট্রাক্টরে করে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসে ট্রলি চালক সুরেশ চন্দ্র রায়। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও চিনিকলে ভিতরে আখ সরবরাহ করার সিরিয়াল নিয়ে সুরেশের সাথে আরেক চালক আব্দুর রহিমের ঝগড়া হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে রহিম ও তার ছেলে সোহাগ মিলে সুরেশকে আখ দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুরেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুরেশ চন্দ্র মারা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার পরাজিত শক্তিকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই -আসাদুজ্জামান নুর এমপি

ঘোড়াঘাটে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী

বীরগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

ঠাকুরগাঁও সুগার মিল ঋণের বোঝা নিয়ে মাড়াই কাজ চলছে ।

শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দেখতে উৎসুক জনতার ভীড়

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

আটোয়ারীতে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

বীরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দৌড়ত্ব বেড়েছে

পীরগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শিশু নিহত ॥ গ্রেফতার ৫