Wednesday , 3 February 2021 | [bangla_date]

আটোয়ারীতে চারটি দোকানে আগুন লেগে মালামাল পুরে ছাই:

মোঃ মহিরুল ইসলাম মারুফ আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি,
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই হার্ডওয়ার,
স্টুডিও ও সেলুনসহ মোট ৪ দোকান
বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রায় পঁন্চাশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২ টায় আটোয়ারী উপজেলা
ফকিরগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে জানা যায় রাত প্রায়
বারোটার দিকে আটোয়ারী ফকিরগঞ্জ
বাজারের আব্দুর রাজ্জাক নামে এক
ব্যবসায়ীর হার্ডওয়ারের দোকান
থেকে আগুনের সূত্রপাট ঘটে, কিছুক্ষনের মধ্যেই পাশের আব্দুর রাজ্জাক হার্ডওয়্যারের
দোকানে আগুন লাগে পরে সাজ স্টুডিও এবং
এক সেলুনে আগুন লাগে। এসময়
বাজারের লোকজন সাথে সাথে
পঞ্চগড় ও বোদা উপজেলা ফায়ার
সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি
ইউনিট খবর পেয়ে সাথে সাথে
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনে তবে আগুন নিয়নন্ত্রিত হলেও চার
দোকানের মালামাল আগুনের হাত
থেকে রক্ষা করা যায়নি।
এবিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের
স্টেশন অফিসার নিরঞ্জন কুমার রায়
জানান,আটোয়ারী বাজারে অগ্নিকাণ্ডের
ঘটনার খবর শুনে আমাদের ফায়ার
সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন
নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের
সূত্রপাত কিভাবে হয়েছে এখন সঠিক ভাবে বলা যাচ্ছে না
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এবিষয়ে হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুর
রাজ্জাক জানান, হঠাৎ করে আমার
দোকানে আগুন লেগে সব পুরে ছাই
হয়ে গেলো আমি এখন কি করবো
দোকান দিয়ে আমার সংসার চলতো এখন
পথে বসে গেলাম।
একই কথা জানান সেলুনের মালিক আব্দুল
গফ্ফার তিনি জানান,আমি সেলুনের
দোকানটা দিয়ে চলতাম হঠাৎ করে আমার
দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে
গেলো এখন আমার চলাটা দূর্বিসহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোদায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে লাহিড়ী হাট সাব- রেজিস্ট্রার অফিসে চরম দুর্নীতি !

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ জামাইর বিরুদ্ধে

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড়ে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস’ পালিত