Saturday , 13 February 2021 | [bangla_date]

কাল ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন

ঠাকুরগাঁও: আগামীকাল ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে চলবে ভোট গ্রহন।
জেলা রিটার্নিং জিলহাজ উদ্দিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১২ টি ওয়ার্ডের ২১টি কেন্দ্র এবং রানীংকৈল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন চলবে।
এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং রানীংকৈলে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শনিবার দুপুর থেকে সকল কেন্দ্র সরঞ্জাম পাঠানো হয় এবং বুথ তৈরির কাজ সম্পন্ন হয়।
তিনি বলেন, আইনশৃংখলা সুষ্ঠু করতে পুলিশ আনসারের পাশাপাশি ঠাকুরগাঁও পৌরসভায় ১২টি ওয়ার্ডে ১২ জন ম্যাজিষ্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি এবং রানীশংকৈলে ২ প্লাটুন বিজিবি এবং ৯টি ওয়ার্ডে ৯জন ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭শ ২৪ জন। এখানে ৩ জন মেয়র পদে, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫শ ২০ জন। এখানে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় বক্তারা

বীরগঞ্জে ইউপি সদস্যের লাথির আঘাতে গৃহবধূ হাসপাতালে

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

পার্বতীপুর হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জুয়ার ২৩ জুয়াড়ুকে গ্রেফতার

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত-৪ নিহত-১

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে —–হুইপ ইকবালুর রহিম

রানীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম