Wednesday , 24 February 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া শালডাঙ্গা গ্রামে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকেল ভারতীয় সীমান্তবর্তী নাগরনদীর পাড়ে পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে তারা সেটিকে নাক ও গলায় দড়ি দিয়ে বেঁধে রাখেন। প্রত্যক্ষদর্শী মমিনুর রহমান বলেন, ‘দ্রæতগতিতে আসা নীলগাইটিকে কয়েকজন মিলে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখা হয়।
পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, উদ্ধার হওয়া নীলগাইটি বিজিবি সদস্যদের হেফাজতে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সীমান্তবর্তী নদীর আশেপাশেই জঙ্গলে নীলগাইটি ছিল। জঙ্গলের পাশে ফসল নষ্ট করে বলে জানান তারা।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘বিলুপ্তপ্রায় নীলগাইটি স্থানীয় বাসিন্দরা উদ্ধার করেছে। বর্তমানে সেটি বিজিবির হেফাজতে রয়েছে। নীলগাইটির যেন কোনো সমস্যা না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। দিনাজপুর উদ্যানে নীলগাইটিকে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
আর আগে ২০১৭ সালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যদুয়ার এলাকায় ধূষর রঙ্গের একটি স্ত্রী নীলগাই উদ্ধার করা হয়েছিল। যা দিনাজপুর জাতীয় উদ্যানে ৪ দিন পরে মৃত বাচ্চা প্রসব করেছিল। সেই নীলগাইটি ৩ মাস পর মারা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের সিদ্দিক চাকরির পিছনে না ছুটে ৩০ প্রজাতির ফল বাগানে তাক লাগালেন

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী রাজবাটি গর্ভেশ^রী শ্মশান ঘাটের শ্রী শ্রী শ্যামা পূজার সমাপনী

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ির কারাদন্ড

পীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ৪৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

কাহারোলে দুস্থ’ শীতার্তদের মাঝে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র

বীরগঞ্জে অপ’হরণ মা’মলার আসা’মি জসিম গ্রে’ফ’তার

পঞ্চগড়ের তেতুলিয়ায় একই চা-বাগানে হচ্ছে মাল্টা , চায়ের চেয়ে লাভবান হচ্ছে চাষিরা

রাণীশংকৈলে প্রথমবার ইভিএম ভোট দিতে এসে আঙ্গুল ঘষার হিড়িক !