Saturday , 20 February 2021 | [bangla_date]

পীরগঞ্জে মাটি ধসে পড়ে ১ শ্রমিকের মৃত্যু : আহত ৩

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ল্যাট্রিনের গর্ত খুড়ার সময় মাটিতে চাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দীপেন রায়, লক্ষণ রায় সহ আহত হয়েছে আরো ৩ জন শ্রমিক। শনিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের জগথা (শান্তিবাগ) মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার খনগাঁও ইউনিয়নের জনগাঁও তরলা গ্রামের দিপ্তি রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তিবাগ এলাকার জনৈক নুকুলের নির্মাণাধীন বাড়ির ল্যাট্রিনের গর্ত খুড়ছিল ৪ জন শ্রমিক। দুপুরে হঠাৎ করে গর্তের চার পাশের মাটি ধ্বসে পড়ে তারা চাপা পড়েন। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক কান্ত রায় কে মৃত ঘোষণা করেন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোজাফফরকে আর্থিকসহায়তা প্রদান

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে আজ রাজধানীতে কর্মসূচি পালন করেছে দুটি সংগঠন

সারাদেশে ধর্ষণ,নারী নির্যাতনের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন, মিছিল করেছে পীরগঞ্জ ছাত্রলীগ

পীরগঞ্জে দুটি ওয়ার্ডে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

এসএসসির ফলাফলে সব দিক থেকে পিছিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুরে বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

সামন্য বৃষ্টিতেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যাদুরাণী হাটে জলাবদ্ধতা