Monday , 22 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে আলু ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের উত্তর জগদল এলাকা থেকে সোমবার সকালে সুরজিৎ রায় (৩৫) এর লাশ আলু ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার সুজালপুর কোনাপাড়া গ্রামের মৃত: মনোধর রায়ের ছেলে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার এস আই রেজাউল করিম জানান, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়ের মাধ্যামে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওসি তদন্ত মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির লাশের পাশে চানাচুরের সাথে দানাদার বিষের আলামত পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

দুর্গাপূজায় হিলি চেকপোস্টে বেড়েছে যাত্রীর চাপ

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার, পুলিশের সংবাদ সম্মেলন

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

চিরিরবন্দরে ৫দিন অনশন  করার পর মিলল স্বীকৃতি

চিরিরবন্দরে ৫দিন অনশন করার পর মিলল স্বীকৃতি

নবাবগঞ্জে ১০৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

কাহারোলে জমে উঠেছে কোরবানির প-শু বেচা-কেনার হাট

তেঁতুলিয়া ইকোপার্কের চিত্রা হরিণ মারা গেছে

ট‍্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছোয়াদ সিদ্দিক

এম.এ কুদ্দুস সভাপতি, মতিউর সাধারণ সম্পাদক বিরল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন