Saturday , 20 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে এসএবিডির বার্ষিক চড়ুইভাতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- বীরগঞ্জে স্টুডেন্ট এসোসিয়েশনের অব বীরগঞ্জ,দিনাজপুরের বার্ষিক চড়ুইভাতি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২১ বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উওরবঙ্গের ঐতিহ্যবাহী পিকনিক স্পট উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসএবিডির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মোর্শেদ হাসান আসিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, ভোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বদিউজ্জামান পান্না, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল খালেক, আফতাব উদ্দিন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ শাহাদাত হোসেন, সমাজসেবক সোহেল হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আল মামুন, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউল ইসলাম। এসময় স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান সুজন, আব্দুল্লাহ সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক তাপস রায়, স্বপন শর্মা, নুননবী ইসলাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে তিন বছরের শি’শু ধর্ষ’ণচেষ্টার অভি’যোগে ভ্যানচালক গ্রে’ফতার

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা ও পৌর শাখার জাতীয় শ্রমিক লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু

খানসামায় বিএনপি’র ২৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

পীরগঞ্জে এমপি হাফিজ উদ্দীন আহম্মেদকে পল্লী বন্ধু সমবায় সমিতি ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধণা

দিনাজপুরে ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগাচ্ছে : প্রধানমন্ত্রী

চিরিরবন্দরে মহানবী (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ  দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা