Tuesday , 2 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০জন শিক্ষার্থীদের মাঝে ৫০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদের চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বাইসাইকেল বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সকল উপকারভোগীদের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া টিউলিপের ভূ-স্বর্গ হবে -পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম

আটোয়ারী আওয়ামীলীগরে সম্মলেনে ঐক্যরে হাতছানি তৌহদিুল ইসলাম সভাপত-িএমদাদুল হক সম্পাদক নর্বিাচতি

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক

বীরগঞ্জে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মৌলিক গান নিয়ে তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

মৌলিক গান নিয়ে তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

পীরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মাথা ব্যাথার কারন -হুইপ ইকবালুর রহিম এমপি

শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দেখতে উৎসুক জনতার ভীড়

১ কেজি ধানও সংগ্রহ হয়নি সেতাবগঞ্জ খাদ্য গুদামে