Thursday , 11 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে নিষিদ্ধ ৪০০ পিচ সিনটাসহ আটক -২

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের মুক্তি মেডিক্যালস্ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০০ পিচ নিষিদ্ধ সিনটা ঔষধ ও নগদ ১৫ হাজার ৫ শত ২৫ টাকা উদ্ধার করেছে দিনাজপুর ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ডিবি পুলিশের এসআই তানভীর হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০০ পিচ নিষিদ্ধ সিনটা ঔষধ সহ ফার্মেসীর মালিক পৌরসভার ৪নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে আতাউর রহমান বাদশা (৫৬) ও কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে নজমুল ইসলাম (২৪) কে আটক করে। এস আই তানভীর জানায়, নিষিদ্ধ ঘোষিত মাদক সিনটা ঔষধ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে মুক্তি মেডিক্যালস্ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসীতে ৪০০ পিচ সিনটা ও নগদ ১৫ হাজার ৫ শত ২৫ টাকা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন প্রধান জানান, অবৈধ ভাবে অনুমোদনবিহীন নিষিদ্ধ সিনটা নামক ব্যথানাশক ঔষধ বিক্রির দায়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং- ০৭, তাং- ১০/০২/২০২১ ইং। উল্লেখ্য যে, বীরগঞ্জ পৌরশহরের মুক্তি মেডিকেল ঔষধ ফার্মেসী এবং উপজেলার ঝাড়বাড়ীহাট, বাহাদুর বাজার, ডাঙ্গারহাট, গোলাপগঞ্জ হাট, লাটেরহাট সহ বিভিন্ন এলাকায় অবাধে চলছে সিনটা নামক জীবন ঘাতি নেশা জাতীয় ও ব্যাথা নাশক ঔষধের পাইকারী এবং খূচরা বেচা-কেনা। ২০-৩০ টাকা মূল্যের এই নেশার ঔষধ আসক্তরা বøাকে কিনছে ১৫০-২০০টাকায়। স্থানীয় প্রশাসন কতৃক বারংবার অভিযান চালিয়ে জরিমানা আদায় ও প্রতিরোধের চেষ্টা করা হলেও অসাধু ফার্মেসী ব্যবসায়ী বøাকে কিংবা সংশ্লিষ্ট কোম্পানির রিপ্রেজেনটেটিভ এর যোগসাজশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ যুবসমাজের হাতে এই সিনটা তুলে দিয়ে প্রতিনিয়ত আসক্তদের ধংস আর মৃত্যুর দিকে ধাবিত করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে করোনা ভ্যাকসিনের গণটিকাদান কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতা‌লের বর্জ্যে সংক্রমণের ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ

দিনাজপুরে সাংস্কৃতিক সংগঠন সমূহের অর্থ বরাদ্দ না পাওয়ায় স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

পীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে চেরাডাঙ্গী ফুলবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের বিভিন্ন উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বীরগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র দেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব