Friday , 12 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবা, মদ, গাঁজা ও সিনটা সহ আটক -৩

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জে পৃথক পৃথক অভিযানে সিনটা, গাঁজা, ইয়াবা ও চোলাই মদ সহ ৩ জনকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই আকবর, এসআই রেজাউল করিম, এএসআই দীনেশ, এএসআই সুধান, এএসআই মোহাম্মদ আলী, কনেস্টেবল সোলেমান আলী ও কনেস্টেবল মামুন সহ একটি একটি চৌকশ দল অভিযান চালিয়ে ৫০ পিচ নিষিদ্ধ সিনটা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা সহ উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামের মৃত. সামিউর উদ্দীনের ছেলে আনারুল ইসলাম (৩০) কে আটক করে। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন প্রধান জানান, নিষিদ্ধ ঘোষিত মাদক সিনটা ঔষধ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে লাটেরহাটে আনারুল ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসীতে ৫০ পিচ সিনটা ও ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং- ১১, তাং- ১২/০২/২০২১ ইং।অন্যদিকে বৃহস্পতিবার বিকেল ৫টায় পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে জনৈক হরি প্রসাদ রায়ের লিচুর বাগানে ওই গ্রামের ছইমুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)কে দেশীয় তৈরী ৩০লিটার চোরাই মদ সহ আটক করা হয়। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং- ১০, তাং- ১১/০২/২০২১ ইং এবং বৃহস্পতিবার বিকেল ৩টায় পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে জনৈক আক্কাস আলীর লিচুর বাগানে দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মৃত. রাজেন্দ্র নাথের ছেলে জগন্নাথ ওরফে জগা (৩০) কে ১৬ পিস ইয়াবা সহ আটক করা হয়। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং- ০৯, তাং- ১১/০২/২০২১ ইং।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে আলোচনা সভা

বোদায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে অবহিতকরণ সভা

বোদায় ‘সু-বোধের সন্ধানে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় সরস্বতী পূজা প্রতিমা বিক্রিতে ধস

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস

লায়ন্স ক্লাব অক্টোবর মাস উপলক্ষ্যে শিশু নিকেতনের এতিম কন্যাদের মাঝে বস্ত্র বিতরণ

বিরলে অপরুপ দৃশ্যে বিস্তৃত মাঠ জুড়ে বাতাসে দল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সা: সম্পাদকসহ আহত ৫

রাণীশংকৈলে কোচিং সেন্টার থেকে পিকনিকে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু