Wednesday , 3 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে প্রচন্ড শীতেও থেমে নেই বোরো ধান চাষাবাদ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : আগে মাঠের পর মাঠ হাজার হাজার একর জমি অনাবাদি হিসেবে পড়ে থাকতো, কিন্তু বর্তমানে সরকারি ভাবে বিনামূল্যে সার,বীজসহ নানান সুযোগ সুবিধা ও বিভিন্ন প্রজাতির ধান বীজ বাজারে আসার কারণে প্রচণ্ড শীত উপেক্ষা করে বোরো ধান রোপন কাজে ব্যস্ত সময় পর করছেন কৃষক। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও শিমরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম,পাল্টাপুর, সুজালপুর,নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর,মোহনপুর ও মরিচাসহ ১১টি ইউনিয়নের কৃষকরা আমন ধানের ন্যায্যমূল্য পাওয়ায় বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন। উত্তরাঞ্চলের ঘন কুয়াশা,হিমেল হাওয়া, কনকনে শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো চারা রোপনে মেতে উঠেছেন তারা। বৃহস্পতিবার পৌর এলাকা ও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে, বিদ্যুৎ চালিত সেচ পাম্প,সৌর সোলার পাম্প, ডিজেল চালিত ইঞ্জিন (শ্যালো মেশিন) দিয়ে সেচ সরবরাহের মাধ্যমে জমিতে কৃষক-কৃষাণীরা জমিতে হালচাষ, মই টেনে জমি সমান করা, সার প্রয়োগ, সেচ প্রদান, বীজতলা থেকে চারা উত্তোলন, আবার অনেকে অধিক শ্রমিক নিয়ে দ্রুত বোরোর চারা রোপণ কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন। উচ্চ ফলনশীল আটাশ, ব্রি-ধান-২৯, ব্রি-ধান-৫৮, ব্রি-ধান-৭৪, ছাড়াও বিভিন্ন হাইব্রিড জাতসহ স্থানীয় জাতের ধানের চারা রোপন করছেন তারা।
বীরগঞ্জ উপজেলার সুজালপুর বোয়ালমারী গ্রামের কৃষক সতীশ রায় মাষ্টার জানান,আমি একজন বর্গা চাষি, এবার ১ বিঘা জমিতে বোরো ধান চাষ করছি। অধিকাংশ জমিতে বোরো ধান রোপন প্রায় শেষ পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন। বোরো চাষিরা যেন সঠিক ভাবে ফসল চাষাবাদ ও পরিচর্যা করতে পারে সে দিকে লক্ষ রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তৃণমূল পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসারগন মাঠে গিয়ে সার্বিক পরামর্শ দিচ্ছেন। এছাড়া অধিকাংশ কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবার শীতে বীজতলার তেমন কোন ক্ষতি না হওয়ায় সংকট এড়িয়ে স্বস্তিতে চারা রোপণ করতে পারছেন।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান, চলতি মৌসুমে ১৫ হাজার ১শত ২০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় স্বল্প সময়ে কৃষকরা জমিতে চাষাবাদ করছেন। এ বছর আবহওয়া আনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন ও ন্যায্য মূল্য পেলে এ এলাকার মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ট্রাকটর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ব্যতিক্রমী উদ্যোগ করোনায় ইমাম-মুয়াজ্জিনদের অর্থিক সহায়তা প্রদান

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার- কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর  করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

বীরগঞ্জ শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির সেমিনারে বক্তারা

টিসিবির প্রভাবে হিলিতে  কমেছে চালের দাম

টিসিবির প্রভাবে হিলিতে কমেছে চালের দাম

আটোয়ারীতে সুশিল সমাজের উদ্যেগে মানববন্ধন

ফুলবাড়ীতে ডিভোর্সী স্ত্রীকে ছুরিকাঘাত, জনতার হাতে আটক স্বামী

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ