Tuesday , 9 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা বিট নং -০১ (ওয়ার্ড নং ১,২,৩) বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এই প্রতিবাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় পৌর পরিষদের সভাকক্ষে বীরগঞ্জ থানার আয়োজনে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র ও বিট পুলিশিং এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোস্তাফিজার রহমান, এস আই স্বপন পাল,২নং বিট পুলিশিং এর ইনচার্জ এ এস আই মোঃ সাজেদুল ইসলাম, মহিলা কাউন্সিলর (১,২,৩) সংরক্ষিত ১নং ওয়ার্ড মোছাঃ রহিমা খাতুন, (৪,৫,৬) সংরক্ষিত ২নং ওয়ার্ড মোছাঃ নার্গিস বেগম, সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭,৮,৯) সামিনা ইয়াসমিন সাবিনা, সাধারন কাউন্সিলর ১নং ওয়ার্ড আব্দুল বারিক, ৫নং ওয়ার্ড মেহেদী হাসান মেহেদী,৭নং ওয়ার্ড বনমালী রায়, ৮নং ওয়ার্ড আব্দুল্লাহ আল হাবীব, ৯নং ওয়ার্ডের তাইজ উদ্দিন, উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোনায়েম মিয়া, উপজেলা তাঁতী লীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সাংবাদিক বিকাশ ঘোষ প্রমূখ। এসময় বীররগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক রেজা মো: তৌফিক, মোঃ তোফাজ্জল হোসেন সহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সকলে বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে পৌরবাসীর সমর্থন নিয়ে মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, নারী নির্যাতন প্রতিরোধ সহ পৌর এলাকার সকল চলমান বিভিন্ন অপরাধ, অপকর্মের বিষয়ে বিশদভাবে ব্যাপক আলোচনা করে পুলিশিং বিটের মাধ্যমে সহযোগিতা ও দ্রæত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২ সপ্তাহ ধরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

বীরগঞ্জে কবরস্থান ও শ্মশ্বানের জায়গা বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ!

সরকার পরিবর্তন হবে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্যকোন প্রক্রিয়ায় নয় ———- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” শুরু

কলা-চিড়া নিয়ে সাইকেলে চেপে রংপুরের পথে বিএনপির সমাবেশে সমর্থকরা !

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

“হরিপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য” পর্ব(২) -অধ্যাপক করিমুল হক

পঞ্চগড়ে কমিউনিস্ট পাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

রাণীশংকৈলে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল