Thursday , 18 February 2021 | [bangla_date]

বীরগঞ্জে মিশুক,বেবিট্যাক্সি, ট্যাক্সীকার,সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুর জেলা মিশুক,বেবিট্যাক্সি, ট্যাক্সীকার,সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি রেজিঃ নং- দিনাজ-২৪ বীরগঞ্জ শাখার ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রæয়ারী ২০২১ ইং নির্বাচন অনুষ্ঠানে উপদেষ্টামন্ডলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সহ- সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, বিএনপি নেতা সুভাস দাস সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ সারোয়ার হোসেন, বিশেষ অতিথি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। নির্বাচন কমিশনার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার একরামুল ও সাবেদ আলীর তত্বাবধানে প্রিজাইটিং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক জয়ন্ত কুমার ,সহ-কারী প্রিজাইটিং দক্ষিণ রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব লাবু ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামালের সমন্বয়ে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ২২৯ এর মধ্যে ২০২ টি ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে বাদশা মিয়া ১১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দী প্রার্থী মঞ্জুর হোসেন রুমন ৭০ ভোট, সাধারণ সম্পাদক পদে আবু হানিফ সরকার ১২৫ ভোট পেয়ে বিজয়ী, তার প্রতিদ্বন্দী প্রার্থী রিয়াজুল ইসলাম ৭১ ভোট, রোড সেক্রেটারী পদে আরাফাত ১০৬ ভোট পেয়ে বিজয়ী, তার প্রতিদ্বন্দী প্রার্থী ভবেশ চন্দ্র ৮২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে শাহাজাহান বাদশা ১১১ ভোট পেয়ে বিজয়ী, তার প্রতিদ্বন্দী প্রার্থী আঃ মালেক ৮৩ ভোট এবং সহ-সভাপতি পদে মোঃ ইয়াছিন আলী, সহ- সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মোঃ সেলিম বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ হাসপাতালের ডাঃ আবু বক্কর সিদিক্কের অনিয়মের তদন্ত শুরু

যুগ যুগ ধরে মাপামাপি হয়, সেতু হয় না !

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফুলবাড়ীতে ডিভোর্সী স্ত্রীকে ছুরিকাঘাত, জনতার হাতে আটক স্বামী

বোদায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

আলোড়িত সেই মনি মুক্তা আজ ১৫বছরে পা দিল

পদ্মা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড