Monday , 8 February 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ১৭ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (জিওবি-আইডিবি) এর আওতায় সর্বপ্রথমে বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক মোঃ রোমান কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোস্তাফিজার রহমান, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর রাজ দেবোত্তর ষ্টেট পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহমেদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পৌরসভা প্রকল্পের আর.ই মো.আব্দুস সেলিম, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরগন, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারন নাগরিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের ফলক উন্মোচন করেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, বাংলাদেশ ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালকের ইন্তেকাল

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা

বোদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারকে “পিপিএম সেবা” পদক পাওয়ায় ফুলের শুভেচ্ছা !

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদী খননে কৃষকের জমি ও ফসল রক্ষার্থে মানববন্ধন

ব্রি-১০২ দিনাজপুরে কৃষকদের মাঝে জাগাচ্ছে সম্ভাবনার আশা

দিনাজপুরে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে  একই পরিবারের ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন