Saturday , 13 February 2021 | [bangla_date]

যুব সমাজকে মাঠ মুখি করতে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে সরকার এমপি গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। সীমান্তবর্তী জেলায় হওয়ায় মাদকের ঝুঁকিতে রয়েছে যুব সমাজ। আর সেই যুব সমাজকে মাঠ মুখি করার জন্য সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ আমাদের যুব সমাজ যাতে মাদকের ছোবলে না পড়ে। সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গণে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সেই সাথে কাহারোল-বীরগঞ্জ উপজেলাতেও অনেক খেলোয়াড় রয়েছে যারা দেশের নাম উজ্জ্বল করবে।
১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার কাহারোল বলরামপুর দাখিল মাদরাসা মাঠে সুকানদিঘী সোনালি যুব উন্নয়ন সংঘ ও পাঠাগার এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর চ‚ড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন এমপি গোপাল।
খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশিল চন্দ্র রায় প্রমুখ।
খেলায় প্রথমে ব্যাট করতে নামে ফারুক একাদশ। ২০ ওভার বল খেলে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ধাপে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২০ রান করে নেহাল রাজিং স্টার। এতে ৬ উইকেটে চ্যাম্পিয়ন নেহাল রাজিং স্টার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত

পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রূতার জেরে স্টিফান খুন !

জমে উঠেছে বীরগঞ্জের ১৫১ বছরের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালি মেলা

পীরগঞ্জ ধর্ষন মামলার আসামি গ্রেফতার

পীরগঞ্জ ধর্ষন মামলার আসামি গ্রেফতার

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট তৃতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ সভা

বীরগঞ্জ নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিক পালন হয়েছে