Thursday , 11 February 2021 | [bangla_date]

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জের জমিলা বেগম। মঙ্গলবার নগরীর পর্যটন মোটেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জমিলা বেগমকে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুর এর জেলা প্রশাসক আসিব আহসান সহ বিভাগীয় ও জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী হাটে জমিলা বেগম প্রায় দুই যুগ ধরে কসাইয়ের তকমা গায়ে লাগিয়ে মাংস বিক্রি করছেন। এর আগেও তিনি ২০১৯ সালে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।
বীরগঞ্জে বিনামুল্যে করোনা ভ্যাকসিন গ্রহণ অব্যাহত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠ নির্বাচনের দাবীতে শত শত নির্মাণ শ্রমিক বর্তমান অবৈধ কমিটির বিরুদ্ধে সাক্ষী দিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালকের নিকট

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

বোচাগঞ্জে স্কুল ছাত্রের অর্ধ-গলিত লা*শ উ-দ্ধার আ-টক ৩জন

বারিট’র উদ্যোগে রেডিওগ্রাফি দিবস উদ্বোধন

দিনাজপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিরলে রঙিন ফুলকপি’র প্রদর্শনী প্লট যুগ্ম সচিবের পরিদর্শন

কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী বাঁচতে চায়

বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

কালাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ