Thursday , 25 February 2021 | [bangla_date]

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৪শে ফেব্রæয়ারি বুধবার সন্ধায় ৯নং ওয়ার্ড আ’লীগের উদ্যেগে নবনির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে সংর্বধনা জানায়। সংবর্ধিত সভায় নবনির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, সামনে আমার বড় চ্যলেঞ্জ রাণীশংকৈল পৌরসভাকে মাদক মুক্ত করে একটি শৃংখলায় ফিরিয়ে আনতে হবে। মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন- যারা মাদক বিক্রি করছেন তারা আতœসমার্পন করেন, আমি আপনাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিবো – আর যারা মাদক সেবন করছেন তাদেরকে আমি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে সু-চিকিৎসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবো ইংশা আল্লাহ । তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে যেভাবে উন্নয়ন করছে তার সাথে তাল মিলিয়ে পৌরসভাকে আরো আধুনিকায়ন করা হবে। প্রতিটি ওয়ার্ডে চাহিদা অনুযায়ী উন্নয়ন সাধিত হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলার মাঠ তৈরি করা হবে। প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিতে বক্তব্য রাখেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সংরক্ষিত কাউন্সিলর কামরুন নেছা ময়না, কাউন্সিলর মিঠুন রানা। অনূষ্ঠানে বাপ্পী পাটোয়ারী’র সঞ্চালনায় আরো বক্তব্য আ’লীগ নেতা গোলাম সারোয়ার বিপ্লব,প্রভাষক প্রশান্ত বসাক, ওয়ার্ড সভাপতি মোকসেদ আলী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইউক্যালিপটাস ও আকাশমণি দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

বোচাগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস বরণ

বীরগঞ্জ পৌরবাজারে দোকান ঘরের জমি নিয়ে বিরোধে মারপিটের অভিযোগ

পীরগঞ্জে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির শোক সভা

হাকিমপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মহিলা আটক

গণ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি গোপাল

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযানে ভারতীয় গরুসহ ৪জন আটক

বোচাগঞ্জে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের বৃক্ষ রোপন

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা