Sunday , 14 February 2021 | [bangla_date]

রুহিয়ায় ভাতের হাড়ির ফুটন্ত মার ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ

রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে পারিবারিক কলহলের জেরে ফুটন্ত ভাতের হাড়ি ঢেলে সারথী রাম (২২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার শাশুড়ৗ রজ বালা রাম ও ননদ দীপালী রামের বিরুদ্ধে। গুরুতর আহত সারথি রামকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সারথি রাম জানান, বাসন ধোয়া নিয়ে কথাকাটাকটির একপর্যায়ে শাশুড়ী বটি দিয়ে মাথায় কোপ দেয়। পরে তার মাথায় ফুটন্ত ভাতের হাড়ি ঢেলে দেন শাশুড়ী ও ননদ। এতে তার পেট ও হাত ঝলসে যায়। রবিবার সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়। ডাঃ এ কে এম সানোয়ার হুদা, মেডিকেল অফিসার (আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) জানান, আহত সারথি রামের পেট ও হাত ঝলসে গেছে। চিকিৎসা চলছে। রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত সারথি রামের চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রুহিয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ওসি) চিত্তরঞ্জন রায় জানান, এ ব্যাপারে তারা নিজেরা মিমাংসা করার চেষ্টা করছে। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পঞ্চগড়

হিলি স্থলবন্দরে ঢাকা ব্যাংকের  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি স্থলবন্দরে ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তেঁতুলিয়ায় দ্বিতীয়বার উচ্ছেদ অভিযানে যুবলীগ নেতার অবৈধ দখলকৃত জমি উদ্ধার

বিষ দিয়ে ২টি পুকুরের ৫০ মণ মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি

পীরগঞ্জে ২ কেজি গাজা সহ মাদক কারবারি গ্রেফতার

পঞ্চগড়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থী নিহত, আহত ১

পঞ্চগড়ে জমে উঠেছে সুপারির হাট ফলন কম হলেও দাম ভাল থাকায় খুশি বাগান মালিকরা

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা শিক্ষকের মৃত্যু

রাণীশংকৈলে মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার-২

রাণীশংকৈলে মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার-২