Wednesday , 3 February 2021 | [bangla_date]

হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধা যাত্রী নিহত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মুকসেদা (৬০) নামে এক বৃদ্ধা যাত্রী নিহত হয়েছে।
বুধবার আনুমানিক সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা হরিপুরগামী একটি মিনি বাস থেকে ছিটকে পড়ে বৃদ্ধা মহিলা গুরুত্বর আহত হন। এসময় বাসের যাত্রী ও বাস চালক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধা মহিলা হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (ঝাবরগাছি) গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাসূত্রে জানাযায়, বৃদ্ধা মহিলা (৬০) ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা হরিপুরগামী বাসে কামারপুকুর নামক স্থানে উঠে গেট সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসেন। হরিপুর উপজেলার পতনডোবা ছাগল বাঁচাতে গিয়ে বাস চালক হঠ্যাৎ করে জোরে ব্রেক করলে গেটের সামনে মহিলা ঝাঁকি সামলাতে না পেরে বাস থেকে ছিটকে পাঁকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুত্বও আহত হলে বাসের যাত্রী ও বাস চালক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা

দিনাজপুরে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সেমিনার

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট খাদেমুলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যৌথবাহিনীর অভিযান, ৩ বাস কাউন্টারে জরিমানা

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

বীরগঞ্জে পিকআপ ভ্যানের মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত১

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

দিনাজপুরে ফেন্সিগ্রীপসহ ৩জন গ্রেফতার

রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের হোতা ঠাকুরগাঁও রেলের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

বিরলে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা